সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসকের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আহম্মেদ শরীফ উপজেলার মাড়িয়া গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, গত মঙ্গলবার আহম্মেদ শরীফ পেশাগত কাজ শেষে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রয়না ভরট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় তিনিও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে বৃহস্পতিবার তিনি মারা যান।


প্রকাশিত: March 28, 2026 | সময়: 5:05 am | সুমন শেখ

আরও খবর