বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলায় বজ্রপাতে সেন্টু আলী (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। তিনি তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত তাইফুর আলীর পুত্র।
জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় মাঠে কৃষি কাজ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার খবর পেয়ে মুন্ডুমালা পুলিশ ফাড়ির ইনচার্জ সনাতন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেন্টুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।