সর্বশেষ সংবাদ :

জাকসুর উদ্যোগে জাবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলামিন খান,জাবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-র উদ্যোগে, হল সংসদ নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী এবং শহীদ সালাম বরকত হল সংলগ্ন নতুন মাঠে, এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র মাসে একসঙ্গে ইফতার করা ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক ও হল সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণে আজকের এই আয়োজন একটি সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। এই আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

সানশাইন /শামি


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬ | সময়: ১০:০৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর