, , ।
স্টাফ রিপোর্টার,চারঘাট :
রাাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামের ঈদগাহে ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় ওই গ্রামের মালা বক্সের ছেলে আলাউদ্দিন বুকে ব্যাথা অনুভর করে নিজ বাড়ীতে চলে যায়। এরপর বুকের ব্যাথা বৃদ্ধি পেলে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষন পরে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ নিরীহ কয়েকজন গ্রামবাসীর ঘর বাড়ীতে আগুন দিয়ে পরিস্থিতি জটিল করে। এ দিকে এ্ ঘটনায় চরম উদ্বেগ ও দু:খ প্রকাশ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এমন ঘটনায় যিনি মারা গেছেন তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে চাদ বলেন, এমন মৃত্যূ কোন ভাবেই কাম্য নয়।
এই মৃত্যুর পেছনে যদি কেউ জড়িত থাকে দ্রুত সময়ের মধ্যে সঠিক ভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে এধরনের মৃত্যুকে কেন্দ্র করে নিরীহ কয়েক জন গ্রামবাসীর বাড়ী ঘরে আগুন দেয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনায় যারা জড়িত রয়েছেন সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
মিজানুর রহমান/ঁ