বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার তানোর: তানোর থানা বিএনপির উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারী তানোর বাজার গোল্লাপাড়া মাঠে বিএনপির নির্বাচন জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা সফল করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় তানোর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনসভা সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, বিএনপি নেতা ডাঃ মিজান, পাচন্দর ইউনিয়নের বিএনপির সভাপতি মজিবুর রহমান, তানোর উপজেলার যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, বিএনপির নেতা আব্দুল মান্নান, তানোর পৌরসভা ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি সমশের আলী প্রমুখ।
সাবেক মেয়র মিজান বলেন রাজশাহী ১ (তানোর- গোদাগাড়ি) আসন বিএনপির ঘাটি। দুই উপজেলার বিএনপির নেতা কর্মীরা ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে গেছে। ধানের শীষের জোয়ার দেখে জামাতের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ সহায় থাকলে ধানের শীষ যাবে জিতে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় তানোরের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।