, , ।
রাজন আলী, ডিজিটাল:
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে নেমেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। মঙ্গলবার (৪ জানুয়ারি) চারঘাট উপজেলার বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ শতাধিক নেতাকর্মীরা।
উল্লেখ্য, রাজশাহী-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে আবু সাইদ চাঁদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আনোয়ার হোসেন উজ্জ্বল ও তার নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন।
সানশাইন /শামি