সর্বশেষ সংবাদ :

ববি শাখা ছাত্রদলের উদ্যোগে Dental Camp & Awareness programme অনুষ্ঠিত

ববি প্রতিনিধি :

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে Dental Camp & Awareness Programme আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ (২০ জানুয়ারি, ২০২৬) বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়েও সবসময় সচেতন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে স্বাস্থ্য ও দাঁতের পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। সার্বিকভাবে, এই ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্প শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক স্বস্তি বৃদ্ধি করবে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে।”

তৌফিক /শামি


প্রকাশিত: January 20, 2026 | সময়: 4:05 pm | Daily Sunshine