সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় টাকাসহ ছিনতাইকারী আটক 

নলডাঙ্গা প্রতিনিধ :

নাটোরের নলডাঙ্গায় থানা পুলিশের অভিযানে প্রায় দুই লাখ টাকা ছিনতাই হওয়ার ছয় ঘন্টার মধ্যে টাকা সহ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারী -২০২৬) দিবাগত-রাতে নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের লোকমান হোসেন বুলুর ছেলে রুম্মান সরদার (৩৭) কে ছিনতাই হওয়া ১লাখ ৮১ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির ডিলার মিজানুর রহমানের পণ্য বিক্রির টাকা বাদ যোহর ছিনতাই হলে রাতেই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এম জহুরুল ইসলাম /শামি

প্রকাশিত: January 20, 2026 | সময়: 9:37 am | Daily Sunshine

আরও খবর