সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় জিয়া মঞ্চের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন

ইমাম হোসেন, সানশাইন অনলাইন:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বাদ জোহর পুঠিয়া উপজেলা শাখা জিয়া মঞ্চ এর আয়োজনে, পুঠিয়া মহিলা কলেজ মাঠে ওই মাগফেরাত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় পুঠিয়া উপজেলা জিয়া মঞ্চ এর সদস্য সচিব, আনিছুর রহমানের সঞ্চালনায় ও পুঠিয়া উপজেলা জিয়া মঞ্চ এর আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, ২০০৮, ২০১৮ ও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.এম নাসির উদ্দিন, আহবায়ক জিয়া মঞ্চ, রাজশাহী জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজু আহম্মেদ সদস্য সচিব, জিয়া মঞ্চ, রাজশাহী জেলা। আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চ, পুঠিয়া উপজেলা শাখা, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিএনপি এ অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতাকর্মীরা।

সানশাইন /শামি


প্রকাশিত: January 18, 2026 | সময়: 11:04 pm | Daily Sunshine

আরও খবর