সর্বশেষ সংবাদ :

নগরীতে শীতার্ত মানুষের মাঝে সহায়তা প্রদান ইঞ্জি: শাকিলের

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে শীতের তীব্রতা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি। অসহায় মানুষকে শীতের তীব্রতা থেকে বাঁচাতে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের সহায়তায় রাসিকের ১৫ নং ওয়ার্ড দড়িখরবোনা মধ্যপাড়ার ২৫০ জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় বিসিক শিল্প এলাকায় আজ শুক্রবার বিকেলে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ফারজানা ববি, বিশিষ্ট সমাজসেবক সরদার জুয়েল,ইব্রাহিম,বিশিষ্ট সমাজসেবিকা সাইদা,লিপি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আসাউদৌলা আসাদ।
কম্বল পেয়ে অসহায় দরিদ্র মানুষরা দোয়া করেন ইঞ্জিনিয়ার শাকিলের জন্য। ভবিষ্যতে যাতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকে সেজন্য কামনা করেন।

সানশাইন /শামি


প্রকাশিত: January 16, 2026 | সময়: 8:01 pm | Daily Sunshine

আরও খবর