সর্বশেষ সংবাদ :

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উ/ল্যা/হ আটক

সানশাইন ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গুলশান থেকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

 

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটকের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী।  তবে তাৎক্ষণিক-ভাবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে তা জানা যায়নি।

 

 

উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্যাহ। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আ.লীগের এই প্রেসিডিয়াম সদস্য।


প্রকাশিত: September 19, 2024 | সময়: 10:54 am | Daily Sunshine