সর্বশেষ সংবাদ :

অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীর চিরবিদায়ে শোকাহত আবু সাঈদ চাঁদ

নুরুজ্জামান,বাঘা :
এদেশে একটি নাম ছিল। যার নাম উচ্চরণ হলেই , রাজপথ কেঁপে উঠত । এ দেশে একটি কণ্ঠ ছিল , যা নীরব থাকলেও ইতিহাস কথা বলত। তিনি আজ আমাদের মাঝে নেই। এ পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গেছেন না-ফেরার দেশে । তাঁর অকৃত্রিম ভালোবাসা ও চির প্রস্থানে শোকার্ত পুরো জাতি। শোকার্ত উত্তরবঙ্গের প্রবীন রাজনীতিবীদ ও রাজশাহী জেলা কমিটির আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ ।

দলীয় সূত্র বলছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানোর পর থেমে গেছে তার দলীয় নেতৃবৃন্দের স্বাভাবিক কার্যক্রম। চলে গেছেন বরেণ্য এই নেত্রী। যেখান থেকে আর কোনোদিন ফেরা হবে না, সেই চিরস্থায়ী যাত্রায় খালেদা জিয়ার সঙ্গী হলো কোটি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা আর তপ্ত চোখের লোনা জল।

জানাযায় অংশ নেওয়া হাজারো মানুষকে দেখা গেছে প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়তে। রাজধানী ঢাকার রাজপথ এক বিশাল শোকের মিছিলে পরিণত হয়েছে, যেখানে দলীয় পরিচয় ছাপিয়ে বেগম জিয়া আবির্ভূত হয়েছিলেন জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে।

আবু সাঈদ চাঁদ বলেন, প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশের রাজনীতির কক্ষপথে ধ্রুবতারার মতো জ্বলে থাকা এই নেত্রীর প্রস্থান পুরো জাতিকে শোকে মুহ্যমান করে তুলেছে। টানা ৪১ বছর বিএনপির হাল ধরে রাখা বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে আপসহীন সংগ্রামের নজির স্থাপন করেছেন, তা এ দেশের ইতিহাসে বিরল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার জেল-জুলুম ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু জীবনের চরম ঝুঁকিতেও কখনো নিজ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে যাননি। তাঁর এই অদম্য দেশপ্রেম এবং দুর্দিনের অকুতোভয় নেতৃত্ব তাঁকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তিনি এখন থেকে শুয়ে থাকবেন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে।

তাঁর মৃত্যুতে শুধু আমি নয়, পুরো দেশবাসী এখন শোকাহত। তাই দলীয় মনোনয়ন পাওয়ার পরেও প্রচারনা থেকে কিছুটা সময়ের জন্য সরে দাড়িয়েছি। কোন ভাবেই ভুলতে পারছিনা প্রিয় মায়ের মতো মমতাময়ী নেত্রীকে হারানোর ব্যাথা। দোয়া করি সৃষ্টিকর্তা যেনো তাকে ভালোকাজের উসিলায় জান্নাতবাসী করেন । আমি বিভিন্ন সভা সমাবেশে প্রিয় নেত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে অনেক কেঁদে ছিলাম। আমার জীবনের বিনিময় হলোও তার প্রাণ ভিক্ষা চেয়ে ছিলাম। তারপরও আল্লাহপাক তাকে তুলে নিয়েছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহপাক যেন তাকে জান্নাতবাসী করেন। এবং তার সন্তান সহ পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।

এদিকে বেগম জিয়ার দাফন সম্পন্য হওয়ার পর যারা কোন কারনে ঢাকায় যেতে পারেননি, তাদের একত্রিত করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন। তিনি অশ্রুসিক্ত নয়নে সবার কাছে প্রিয় নেত্রীর জন্য দোয়া চান। এ দোয়ায় শরিক হন,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব নেতা আব্দুল্লা আল মামুন-সহ আরো অনেকে। এতে দোয়া পরিচালনা করেন বাঘার ঐতিহাসিক শাহী মসজিদের পেশ ইমাম।

সানশাইন /শামি


প্রকাশিত: January 2, 2026 | সময়: 2:59 pm | Daily Sunshine

আরও খবর