সর্বশেষ সংবাদ :

জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দলের পক্ষ থেকে রিকশা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক মরহুম আব্দুল মালেকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) উমরপুরস্থ বি.এ.ডি.সি জামে মসজিদে এই মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দলের সভাপতি মোঃ মহির উদ্দিন কালু, সাধারন সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক জনাব মোঃ সাগির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলেই মরহুম আব্দুল মালেকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


প্রকাশিত: January 28, 2025 | সময়: 7:40 am | সুমন শেখ

আরও খবর