, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় ডেভিল হান্ট ফেস-২ অপারেশনে নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর -২০২৫) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইদুল ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের সরদার পাড়ার আবেশ আলী সরদারের ছেলে।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আযম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট ফেস-২ অপারেশনে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সাইদুল ইসলাম নলডাঙ্গা পৌর আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এম জহুরুল ইসলাম/শামি