সর্বশেষ সংবাদ :

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক নওগাঁয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

কামরুজ্জামান সরকার বাবু,পোরশা:

২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ৩.২০ মিনিটে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাদেকুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল পাতাড়ী ড্রেনপাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন চৌকস লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

সানশাইন /শামি


প্রকাশিত: December 28, 2025 | সময়: 9:04 pm | Daily Sunshine