বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জ-২আসনের মনোনয়ন ফরম উত্তোলন করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী মাসউদা আফরোজ হক শুচি। সোমবার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এর নিকট থেকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী মাসউদা আফরোজ হক শুচির পক্ষে ফরম উত্তোলন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুল হক বেনজির, প্রভাষক মনিরুল ইসলাম,কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান হক, নাচোল ইউনিয়ন সভাপতি এনামুল হক কালু।
এছাড়া ইতিপূর্বে বিএনপির প্রাথমিক মনোনায়ন বঞ্চিত বিএনপি নেতা আব্দুল সালাম তুহিন ও প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনায়ন প্রাপ্ত সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামও ফরম উত্তোলন করেছেন বলে জানাগেছে।