, , ।
পাবিপ্রবি প্রতিনিধি:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন,
‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা তাকে কবুল করুন, শহীদের মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবর ও ধৈর্য দান করুন।’
আল আমিন।
আলামিন/শামি