সর্বশেষ সংবাদ :

মহান বিজয় দিবস উপলক্ষে রাসিকের ১৯ নং ওয়ার্ডে ক্রীড়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৯ নং ওয়ার্ডের ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এই ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ন আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোহাম্মদ শরীফ রুমন।

বিশেষ অতিথি  ছিলেন, মনিরুজ্জামান ডাবলু-১৯নং ওয়ার্ড উত্তর বিএনপির সভাপতি, লুৎফুলহায়দার স্বপন – সাবেক ভিপি রাজশাহী সিটি কলেজ, মাখন – সভাপতি ছোটবনগ্রাম আঞ্জুমান হেদায়েতুন জামে মসজিদ।
সাব্বির হোসেন শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম রেজু।

এই ক্রীড়া অনুষ্ঠানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: December 16, 2025 | সময়: 8:27 pm | Daily Sunshine

আরও খবর