, , ।
নিজস্ব প্রতিবেদক: অবশেষে মুক্তি পেল ফেসবুক। টানা ১২ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগা-যোগ-মাধ্যম ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার পর থেকে ব্যবহারকারীরা কোনো ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই সাধরণ ভাবেই ফেসবুকে লগইন করতে পারছেন।
এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলি-যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ব্রিফিং করে বিকেল থেকে সব সামাজিক যোগা-যোগ-মাধ্যম গুলো খুলে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ওই সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বৈঠক শেষে আমরা এ ব্রিফিং করছি। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে। এতে ভিপিএন ব্যবহার কমবে, ইন্টারনেটে গতিও বাড়বে। ফেসবুকের ক্যাশ সার্ভার ঠিক হয়ে গেলে স্বাভাবিক ভাবে সবাই তা ব্যবহার করতে পারবেন।
সানশাইন / আর এক্স