সর্বশেষ সংবাদ :

জাকসুর উদ্যোগে সম্পন্ন হলো সীরাতুন্নবী (সা.) সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “Echoes of Prophet ﷺ”

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর আয়োজনে ৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে “সীরাতুন্নবী (সা.) সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—“Echoes of Prophet ﷺ”।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ মাহ্ফুজুর রহমান, প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল ইসলাম, সহকারী প্রক্টর, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, অধ্যাপক শামীমা নাসরিন জলি এবং শায়লা শারমিন সেতু।

আরও উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান ও পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাফায়েত মীর।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেহেনা সুলতানা, সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

রাইসা রিফাত জুইন, পরিচালিকা আস্ সাহওয়াহ ইন্সটিটিউট অফ নলেজ, পরিচালিকা, ফুলের মেলা জাতীয় শিশু সংগঠন। আলোচনায় রাসূলের (সা.) এর জীবন সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান মুখরিত হয় সাইমুম শিল্পীগোষ্ঠী, ফুলের মেলার শিশু শিল্পীগোষ্ঠীর প্রাণবন্ত‌ পরিবেশনায়।

অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনায় ছিলেন জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান নাজিয়া ও নাবিলা বিনতে হারুন।

পরিশেষে অতিথিবৃন্দ সহকারী প্রক্টর অধ্যাপক শামীমা নাসরিন জলি এবং শায়লা শারমিন সেতু অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

আলামিন/শামি


প্রকাশিত: December 10, 2025 | সময়: 5:07 pm | Daily Sunshine