বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহীর দুর্গাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে হাটকানপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ ক্লাব। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনতাজ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাইনুল ইসলাম, শিক্ষক বাবলু, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন রিমন প্রমুখ।
জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম রাজীব, সহ-কৃষিবিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, ক্লাবের সদস্য মানিক, উপদেষ্টা লাবু ও রাইসুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আবেগঘন এই দোয়া ও মোনাজাতে নেতাকর্মীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন।