, , ।
নুরুজ্জামান,বাঘা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবার অঝরে কাঁদলেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অথিথি আবু সাঈদ চাঁদ । তার কান্না দেখে কর্মীরাও কেঁদেছেন । প্রধান অতিথির চাওয়া, দেশের এই কান্তিলগ্নে আল্লাহপাক তাদের প্রিয় নেত্রীকে চলমান ঝুঁকি থেকে এবারের মতো বেঁচে থাকার তৌফিক দান করুক।
শনিবার(৬- ডিসেম্বর)বাদ আসর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেসবপুর স্কুল মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় “তারুণ্যের সমাবেশ শীর্ষক ” আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলা ছাত্র দল।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম.শামিম সরকার। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও ধানের শীষের কান্ডারী আবু সাঈদ চাঁদ বলেন, আমাদের এখন একটি চাওয়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া পার্থনা । কারণ আমরা যদি দলীয় প্রধানকে হারায় তাহলে দলের অনেক বড় ক্ষতি হবে। যা আমাদের জন্য অপুরনীয়।
আবু সাঈদ চাঁদ কান্না করতে-করতে বলেন, বিগত সরকার আমলে আমি একাধিক মামলায় হাজতবাস ও নির্যাতনের শিকার হয়েছি । একটানা ১৬ মাস হাজতবাস করেছি। এই সময় কালে আমি আমার গর্বধারিনী মা’ এবং প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি।এই হারানো টাকে আমি আমার ভাগ্যের সাথে মেনে নিয়েছি। কিন্ত দেশনেত্রী খালেদা জিয়াকে হারাতে হবে এটা আমি মেনে নিতে পরছিনা। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থা একেবারে সংকোটময়। আমি মনে করি, অভিভাবক হারালে দল চলতে পারেনা। তাই উপস্থিত মা-বোনদের কাছে আমি আহবান জানাচ্ছি, আপনারা নফল নামাজ এবং রোজা রেখে আমাদের নেত্রীর জন্য মহান রবের কাছে দোয়া চান।
অবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আববায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি , যিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল , তিনি মানুষের কাছে যে ওয়াদা করেন, সেই ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আজ সারাদেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। হে আল্লাহ আমি জানি আপনি শিশুদের দোয়া নিঃসন্দেহে কবুল করবেন। হে মাবুদ আমরা হাজার-হাজার মানুষ আপনার কাছে পার্থনা জানাচ্ছি, আপনি আমাদের নেত্রীকে এবারের মতো রক্ষা করুন , তাঁর হায়াত বৃদ্ধি করুন। দোয়া মাহফিলের এক পর্যায়ে আবেগে ভেঙে অশ্রুসজল হয়ে পড়েন আবু সাঈদ চাঁদ।
চাঁদ বলেন, আমাদের প্রিয় নেত্রী দেশ, মাটি, মানুষের এবং গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করতে গিয়ে বিগত সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন। আমরা আগামীতে সরকার গঠন করতে পারলে সর্ব প্রথম ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা আদায় করবো। তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ-সহ দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে সৃষ্টি কর্তার কাছে প্রিয় নেত্রীর জন্য প্রাণভিক্ষা চান । তাঁর এই রুপ চাওয়া এবং কান্না দেখে আবেগ আপ্লুত হয়ে অঝরে কেঁদেছেন উপস্থিত নেতা-কর্মীরা।
চাঁদ বলেন, হে-আল্লাহ আপনি হুকুম না দিলে গাছের একটি পাতাও লড়েনা।আমরা অভিভাবক শুন্য হতে চাইনা মাবুদ। দেশের স্বার্থে আপনার কাছে প্রিয় নেত্রীর জন্য আমার জীবনের বিনিময়ে হলেও তাঁকে রক্ষা করুন।
উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, জিয়া পরিষদের সদস্য বাবুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বাঘার যুবদল নেতা সালে আহাম্মে,বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা মোকুল হোসেন, যুবদল নেতা তানভীর ফাইসাল তুর্য্য,উপজেলা বিএনপি নেত্রী শাপলা খাতুন প্রমুখ ।
এ ছাড়াও আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নের সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া মোনাজাত পাঠ করান মওলানা সাজেদুর রহমান।
সানশাইন /শামি