সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সভায় নেতাকর্মীর ঢল

ইমাম হোসেন, ডিজিটাল:

‎রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে ধানের শীষের মনোনীত প্রার্থী প্রফেসর নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করতে এক বিশাল নির্বাচনী সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪ টার সময় উপজেলার নকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

‎আগামী ২০২৬ সালের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জিউপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের  এবং সাধারণ মানুষের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  একইসঙ্গে উক্ত অনুষ্ঠানে প্রফেসর নজরুল ইসলাম মন্ডলকে পেয়ে ব্যাপক খুশি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এছাড়াও সাধারণ নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের প্রশংসা ও তার পক্ষে স্লোগান দিতেও তাদেরকে দেখা গেছে।

‎এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের ২০০৮,২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

একই সাথে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে ঢাকায় দেখে মতামত নেয়া হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছিল যাকে মনোনয়ন দেবে তার পেছনে থেকে একসাথে তার পক্ষে কাজ করতে হবে এই বলে আমাদের সকল মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর কাছ থেকে ওয়াদা করে নেওয়া হয়েছিল। এছাড়াও আমি প্রচারণার শুরু থেকেই বলে আসছি যাকে মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তার সাথে থেকে কাজ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতে আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাই।  অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের সাথে কথা বলেন ও সালাম বিনিময় করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষেরা।

সানশাইন /শামি


প্রকাশিত: November 24, 2025 | সময়: 5:36 pm | Daily Sunshine