, , ।
মিজানুর রহমান,চারঘাট:
আমের মৌসুম না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সারা বছর অর্ডার করতে পারবেন “মজাদার ও রসালো কাটিমন আম” এমন চাটুকার সব বিজ্ঞাপন দিয়ে অনলাইনে চলছে চরম প্রতারনা। এসব অনলাইন পেজে সরল মনে আমের অর্ডার দিয়ে টাকা ও আম দুটোই হারিয়েছেন অনেক ক্রেতা।
এসব ভুয়া অনলাইনের মাধ্যমে প্রতারনার শিকার হয়ে দিশেহারা হচ্ছেন শতশত ক্রেতা। এমন একটি অনলাইনে পেজ চাঁপাইনবাবগঞ্জের কাটিমন আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারনার ফাদে ফেলছেন “ বিডি অফিসিয়াল ম্যাংগো হাউস” নামের একটি অনলাইন পেজ। এই পেজে আমের লোভনীয় অফার দিয়ে চালাচ্ছে প্রতারনা। এই পেজে আমের অর্ডার দিয়ে প্রতারনার ফাদে পড়ে ১১ হাজার টাকা হারিয়েছেন রাজশাহীর চারঘাটের এক ব্যাক্তি। ওই ব্যাক্তি ছাড়াও অনেকেই আমের অর্ডার দিয়ে আমও পাননি। উল্টো খুইছেন হাজার হাজার টাকা। আম নিয়ে কিভাবে প্রতারনার শিকার হলেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন, চাপাইনবাবগঞ্জের কাটিমন আমের অর্ডার করি “ বিডি অফিসিয়াল ম্যাংগো হাউস” এই পেজে। পরে কোড দিবার নাম করে সরল মনে কুরিয়ারের লোক সেজে তারা আমার কাছ থেকে প্রতারনা করে ১১ হাজার টাকা নিয়েছেন। তাদের ব্যবহৃত ০১৩৩৮৬১০৫৪৭ মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা বলছেন আমাদের অফিস চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রিয়া ফার্নিচার এর দোকানের পাশে । অথচ খোঁজ নিয়ে জানাগেছে এমন কোন অফিসই নেই। পরে প্রশাসনের মাধ্যমে ওই ব্যাক্তি খোজ নিয়ে জানেন, মুলত এরা প্রতারক। এদের মোবাইল ট্র্যাক করা জানা যায় এরা মুলত নড়াইলের ঘরোরিয়া পেরুলি এই এলাকায় অবস্থান করছে। আর যে সিম ব্যবহার করছে সেটা আবুল হোসেন নাম দিয়ে সিম উত্তোলন। যার বাড়ী শরিয়তপুর জেলার সদর থানার ফরিদপুর ডামিডা এলাকার নামে। পরে ওই ব্যাক্তি নিশ্চিত হোন তিনি প্রতারনার শিকার। ওই ব্যাক্তি ছাড়াও চারঘাট-বাঘা ছাড়া বিভিন্ন এলাকায় শতশত মানুষ আজ প্রতারনার শিকার হচ্ছে। অসময়ে আমের চাটুকার বিজ্ঞাপন দেখে আমের অর্ডার দিয়ে নিঃস্ব হচ্ছেন। এসব ভুইফোড় অনলাইন চিহিৃত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগি।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অনলাইনে অর্ডার করতে হলে ভালো ভাবে যেনে শুনে অর্ডার করতে হবে। ভুইফোড় অনলাইনের ভিড়ে আসল নকল বোঝা মুশকিল। আর অনলাইনে পন্য হাতে না পাওয়া পর্যন্ত কাউকে অগ্রিম টাকা দিবেন না বলে সর্তক করেন ওসি মিজান।
মিজানুর রহমান/শামি