, , ।
প্রেস বিজ্ঞপ্তি :
অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সোয়া তিনটা হতে সোয়া চারটা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এবং সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর নামক স্থানে পৃথক ০২টি অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০২টি প্লাষ্টিকের বস্তায় ১৯ বোতল ভারতীয় Old Monk মদ ও ১০ বোতল জেডি মদ এবং অপর ০২টি প্লাষ্টিকের বস্তায় ৩০ প্যাকেট ভারতীয় MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য বাঘা থানায় এবং কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সানশাইন /শাহজাদা