সর্বশেষ সংবাদ :

মিজানুর রহমান মিনুকে রাজশাহী মহানগর এবি পার্টির মনোনীত প্রার্থীর শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি :

রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনুর নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এবি পার্টির সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক(রাজশাহী বিভাগ) মুহাম্মদ সাঈদ নোমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমার সংসদীয় আসন রাজশাহী -২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব মিজানুর রহমান মিনু ভাই এর নাম ঘোষণা করেছে। এবি পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবি পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমি মুহাম্মদ সাঈদ নোমান রাজশাহী-২(সদর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও গৌরবময় নজির সৃষ্টি করবো ইনশাআল্লাহ।

সানশাইন /শামি


প্রকাশিত: November 4, 2025 | সময়: 11:15 am | Daily Sunshine

আরও খবর