সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে তাঁতীদল নেতা রানার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পবা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির প্রয়াত যুগ্ম-আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হরিপুর বাজারে জেলা তাঁতীদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মুহাম্মদ মহসিন। তিনি বলেন,“শহীদ জিয়া ছিলেন বহু–দলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তাঁর আদর্শ ধরে রাখতে হলে সাংগঠনিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন,“কাজী রেজাউল করিম রানা ছিলেন তাঁতীদলের একজন সাহসী, মেধাবী ও নিবেদিত প্রাণ সংগঠক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের আন্দোলনে শক্তি জোগাবে।”
দোয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের সভাপতি মো. কুতুব উদ্দিন বাদশা। এসময় জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঙ্গদ খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন।

তিনি বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। দেশের সাধারণ মানুষের অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর উন্নয়ন দর্শন আজও দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা— সেই আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,“বিএনপি নেতৃত্বকে দুর্বল করতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করা হলেও জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যে দৃঢ়তা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর সুস্থতার জন্য নিরন্তর দোয়া করছি।”

সভাপতির বক্তব্যে জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা বলেন, “তাঁতীদলের প্রয়াত কাজী রেজাউল করিম রানার ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তাঁতীদলের উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওহাটা পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক আজিজুল রহমান এবং হরিপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে জেলা ও উপজেলা তাঁতীদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবুজ/শামি


প্রকাশিত: October 29, 2025 | সময়: 10:19 pm | Daily Sunshine