সর্বশেষ সংবাদ :

বাঘার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন-ইউএনও

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে সার্বিক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাম্মি আক্তার মতবিনিময় সভা করেছেন। এ সভায় তিনি বাঘার সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন। একই সাথে যে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যায় ব্যক্ত করে তথ্য প্রদানে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। মঙ্গলবার(২১-আক্টোবর) বিকেলে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেল ৪ টায় বাঘা প্রেস ক্লাবের সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চলনা ও আহবায়ক আব্দুল লতিব মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, সংবাদ পত্র হচ্ছে চলমান এবং সংগৃহীত তখ্য ও মতামত প্রকাশের একটি অন্যতম মাধ্যম। সংবাদ পত্রকে সমাজের অতন্ত্র প্রহরী বলা হয়ে থাকে।কিছুদিন আগে সিলেটে সাদা পাথর চুরি হচ্ছিল। তখন সাংবাদিকরা এই খবরটি প্রকাশ করলো । এরপর থেকে চুরি বন্ধ হলো।

তিনি বাঘার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চান এবং যে কোন দুর্নীতির বিরুদ্ধে সততার সাথে কাজ করতে উৎসাহ প্রদান করেন। একই সাথে সাংবাদিকদের সহকর্মী হিসেবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আপনারা সমাজের দর্পণ। আমি চাই, অত্র এলাকার যে কোন সমস্যা নিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। এ জন্য যদি আমার বক্তব্য নেয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আমার কন্টাক নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত। তিনি বর্তমান প্রেক্ষাপটে বাঘা প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকদের লেখার প্রশাংসা করেন।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শ্রী দোলন কান্তি চক্রবর্তী।

উক্ত সভায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই লেখায় গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, অন্যায়ের সাথে কোন আপোশ নেই। যে কোন অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আপনারা তথ্য দিয়ে সহায়তা করলে অপরাধীদের শিকড় উপড়ে ফেলবো।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন, সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন। আমানুল হক আমান, আসলাম আলী ও আশরাফুল ইসলাম । তারা দেশ ও জনগণের কল্যাণে নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয়ে সরকারী কর্মকর্তাদের মাধ্যেমে সেব নিশ্চিত করার আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো: লালন উদ্দিন, সাইদুর রহমান, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ।

সানশাইন /শামি


প্রকাশিত: October 21, 2025 | সময়: 9:40 pm | Daily Sunshine