ডাকাতি করতে গিয়ে এক ডাকাত আটক, গুরুতর জখমে ডাকাতের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে আশাদুল অরফে বিয়া (৪২) নামে এক ডাকাতকে আটক করে গুরুতর জখম করেছে পরিবারের সদস্যরা। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। নিহত ডাকাত আশাদুল উপজেলার কোলা ইউপির কোলার পালশা গ্রামের আব্দুল এর ছেলে।

শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুল সহ ৫-৬ জন ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের (ধস্তাধস্তি) ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আশাদুলকে আটক করে উত্তমাধ্যমে দিয়ে গুরুতর জখম করে। এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। গুরুত্বর আহতবস্থায় আশাদুলকে উদ্ধার করে প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলাগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- নিহত আশাদুলের নামে ইতিপূর্বে ডাকাতি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণে প্রস্তুতি চলছে।

রানা হামিদ /শামি


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫ | সময়: ৫:১১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর