সর্বশেষ সংবাদ :

নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে“ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্ত” এ প্রতিপাদ্য উপজীব্য করে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতির নাচোল উপজেলা শাখার সভাপতি ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রার সুপারিন্টেন্ডেন্ট মাহবুবুল আলম।

 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম মহসিন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট তোফাজ্জুল হক, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস এর সাবেক সাধারণ সম্পাদক অব্দুর রহিম, সোনাইচন্ডী বালিকা বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক ওবাইদুর রহমান।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উজিরপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওঃ শরিফুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী দাওয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের নিকট পেশ করেন।

অলিউল/শামি


প্রকাশিত: October 5, 2025 | সময়: 5:55 pm | Daily Sunshine