, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুথানে ঢাকায় কলেজ ছাত্রী, জয়পুরহাটের মেয়ে শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই পৌরসভার পক্ষ থেকে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে কালাই পৌরসভার মেয়রের কার্যালয়ে পৌরসভার পক্ষ থেকে জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌসভার প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ রিতা আক্তারের মা রেহেনা খাতুন ও বাবা আশরাফ আলীর হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় সেখানে অন্যদের মধ্যে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার- ভূমি (এসিল্যান্ড) ইফতেখার রহমান ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুথান চলাকালে গত ৫ আগস্ট ঢাকার মিরপুর থানা এলাকায় ঢাকায় বসবাসরত-জয়পুরহাটের কালাই উপজেলার তার ঘর গ্রামের রিক্সাচালক আশরাফ আলীর মেয়ে-রিতা আক্তার পুলিশের গুলিতে শহীদ হন। রিতা ঢাকার মিরপুরের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।