সর্বশেষ সংবাদ :

রাকসু নির্রাচন: নতুন তিনটি প্যানেল ঘোষণা 

রাবি প্রতিনিধি, ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে আজ (১১ সেপ্টেম্বর) আরো তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে। একমাত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী তাসিন খানের নেতৃত্বে একটি, ইসলামি ছাত্র আন্দোলন, বাংলাদেশ সমর্থিত একটি সাধারণ শিক্ষার্থীরা একটি প্যানেল ঘোষণা করে।
তাসিন খানের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাহায়ের ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং।
 সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তাঞ্চঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. লাদেন, নারী বিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান, সহকারী নারী বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক মিথী।
বাকী পদগুলোর জন্যও প্রার্থী ঘোষণা করেন তারা। সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাসিন খান, মাহায়ের ইসলাম ও গোপাল রায়৷
এরপর বিকাল সাড়ে ৪ টায় ইসলামি ছাত্র আন্দোলন, বাংলাদেশ ‘সচেতন শিক্ষার্থী সমাজ’ নামে ১৩ টি পদে প্যানেল ঘোষণা করেন। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি  মাহবুব আলম, সাধারণ সম্পাদক (জিএস) পদে শফিউল ইসলাম শরীফ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে পারভেজ আলম পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাদের প্যানেলে কোন নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি দেখা যায়নি। এ বিষয়ে সাইবার বুলিং ও নারী প্রার্থীদের নির্বাচন করার মতো সন্তোষজনক পরিবেশ না থাকার উল্লেখ করেন তারা। তবে নারী প্রার্থীদের অংশগ্রহণকে সাধুবাদ জানান তারা এবং তারা নির্বাচিত হলে তাদের সাথে কাজ করবে বলেও জানান তারা। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনেও কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেনা।
সর্বশেষ বিকাল সাড়ে ৫ টায় ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ নামে মাত্র ৬ টি পদে প্যানেল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে নুসরাত জাহান নুপুর, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাত আরা নাওশিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গতকাল (১০ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে ৫ জন ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল ও নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।
প্রাথমিপ তালিকা অনুয়ায়ী ভিপি পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জনসহ ২৩ টি পদের বিপরীতে ২৫৫ জন প্রার্থী এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৬০ জন প্রার্থীর নাম রয়েছে।
নাজমুল হুদা /শামি

প্রকাশিত: September 11, 2025 | সময়: 7:22 pm | Daily Sunshine