বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে আগামীকাল। এর মাঝেই প্যানেল ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। তারই ধারাবাহিকতায় আজ (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) রাবি সংসদ সমর্থিত “অপরাজেয় ৭১- অপ্রতিরোধ্য ২৪” ঘোষণা করেছে।
আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মাসুদ কিবরিয়া। কেন্দ্রীয় সংসদের ৮ টি পদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তারা।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে পরমা পারমিতা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সানজিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মেহেদী হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু রায়হান জনি, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় মর্মি ও কার্যনির্বাহী সদস্য শাহিন শিকদার। এছাড়া সিনেট সদস্য পদে পরমা পারমিতা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে আগামীকাল (১০ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। এর আগে গত ৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল ও ছাত্রশিবির। এরপর কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করলেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি কোন দলই।
নাজমুল হুদা/ শামি