, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (২৩ আগস্ট) চারশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, মুড়ি বিতরণ করেছেন রাজশাহী (৬) বাঘা-চারঘাট আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর নেতাকর্মিবন্দ।
তবে চরবাসীরা জানিয়েছেন, যিনি ত্রাণ দিয়েছেন তাকে সেভাবে কেউ চিনেন না। উনি লোক মারফত বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন। তিনি নিজে উপস্থিত থেকে ত্রাণ দিলে ভালো হতো। যেমনটি করেছেন আবু সাইদ চাঁদ, আনোয়ার হোসেন উজ্জল ও সাবেক বাঘা উপজেলা সভাপতি শিল্পপতি নরুজ্জামান খান মানিক ।
স্থানীয় লোকজন জানান, আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। তিনি অত্র এলাকার হামিদুল ইসলাম হায়দার এর সন্তান। তিনি বর্তমানে বাংলাদেশে না থাকলেও তার দিক নির্দেশনায় নেতা কর্মীরা এই ত্রাণ বিতরণ করেন। সেই সাথে খোঁজ খবর নেন বন্যাদুর্গত এলাকার মানুষের। শনিবার সকাল সাড়ে ১০ টায় ৪’শত বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তার নিজস্ব লোকজন।
চরাঞ্চলবাসীরা জানান, এই ত্রাণ প্রথমে বিতরণ করা হয় গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রাম ও বস্তিবাড়ির বন্যা কবলিতদের মাঝে, পরে চকরাজাপুর ইউনিয়নের করালিনসরা, নিচ পলাশি, কালিদাসখালী চর, পলাশি ফতেপুর, লক্ষী নগরে বিতরণ করা হয়।
এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম মিঠুর পিতা হামিদুল ইসলাম হায়দার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় ও আমার সন্তান আমিনুল ইসলাম মিঠুর সহযোগীতায় আমরা বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
আমিনুল ইসলাম মিঠুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশের উজ্জ্বল নক্ষত্র নায়ক তারেক রহমান সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন, যেখানে দুর্যোগ, সেখানে যেন বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়। আমরা সে লক্ষ্যে কাজ করছি।
ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বন্যাত্ররা। চরের গুচ্ছ গ্রামের ছারাতন ও মঞ্জুরা বেগম বলেন, বন্যার কারণে আমরা চরম কষ্টে দিন কাটাচ্ছি এখন পানি কমে গেলেও, কাদার জন্য, গো-খাদ্য সংকটে কমেনি। কমেনি যাতাযাতের দুর্ভোগ। তবে শেষে সময়ে নতুন মুখ মিঠু তাদের পাশে দাঁড়ানোয় অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজল, জেলা যুবদলের সদস্য জয়নাল আলী, বাঘা পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঘা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, বাজু বাঘা ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর চাচা ফরিদ মন্ডলসহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ। এখন লোকজনের চাওয়া দুটো রাস্তা মেরামত করে দিলে তারা জানে বাঁচেন। এজন্য তারা সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
নুরুজ্জামান / শামি