সর্বশেষ সংবাদ :

তারেক জিয়ার নির্দেশে বাঘার বন্যা প্লাবিত এলাকায় কেন্দ্রের দুই যুবদল নেতা

নুরুজ্জামান.বাঘা :
দুই পাশে নদী। মাঝ খানের উচু জায়গায় পানিবন্দী বাঘার লক্ষী নগর চরের প্রায় শতাধিক পরিবার। ক্রমাগত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানি প্রবাহের কারনে দেখা দিয়েছে বন্যা। ফলে ডুবছে ফসল, ভাংছে পাড়, আর পানিবন্দী হয়ে পড়েছেন চরাঞ্চলের প্রায় এক হাজার পরিবার। শুধু লক্ষী নগর নয়, চরাঞ্চলের সকল নিচু এলাকায় এখন পানি জমে আছে। এর ফলে কোন-কোন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন।

 

 

 

 

 

 

আজ(১৪ আগষ্ট) বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বানভাসিদের দেখতে এসছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী নওনকুল ইসলাম শ্রাবন-সহ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ ও স্থানীয় নের্তৃবৃন্দ।

 

 

বাঘা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। পদ্মা ঘেষা ইউনিয়ন হওয়ার কারণে প্রতি বছর এ অঞ্চলে কম-বেশি বন্যা হয়ে থাকে। যার ব্যতয় ঘটেনি এবারও । এবার হটাৎ করে পদ্মায় পানি বাড়ার কারণে ভাঙন দেখা দিয়েছে কালিদাস খালি, লক্ষী নগর, আতার পাড়া ও পলাশী ফতেপুর সহ বেশ কিছু এলাকা। এর ফলে প্রায় এক হাজার বিঘা ফসলী জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। একই সাথে পানি বন্দী হয়ে পড়েছেন আট শতাধিক মানুষ। অনেকের ফসল পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়াও ক্রমাগত ভাঙ্গনের কারনে ইতোমধ্যে অনেকেই তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন।

 

চরবাসীরা জানান, গতকাল শনিবার বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার দু’শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করে গেছেন। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তবে তিনি খুব শির্ঘই চলাঞ্চলে পুন:রায় ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন বলে ওয়াদা করে গেছেন।

এদিকে বিভিন্ন পত্রিকায় বাঘার চরাঞ্চলে বন্যা ও ভয়াবহ ভাঙ্গন-সহ পানির নিচে ফসল তলিয়ে যওয়ার খবরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বানভাসিদের সহযোগিতায় বাঘায় ছুটে এসছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী নরকুল ইসলাম শ্রাবন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক সৌরভ রহমান মাসুদ সহ জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার।

 

 

বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল জানান তারুন্যের অহংকার তারেক রহমানের দির্দেশে আজ ঢাকা থেকে দু’জন নেতা বন্যা পরিস্থিতি দেখে গেলেন। আশা করছি, খুব শীঘ্রই ভানভাসিদের মাঝে পর্যাপ্ত খাবার বিতরণ করবে বি.এন.পি। তবে আজকে জেলা বিএনপির আহবায়ক চাঁদ ভাইয়ের পক্ষ থেকে পাঁচশত পরিবারে মাঝে শুকনা খবার হিসাবে-চিড়া, মুড়ি , চিনি এবং ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলে বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ জামান, পৌর বিএনপির সাংগঠনেক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালে আহাম্মেদ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, আমিরুল ইসলাম খান ও তানভীর ফাইসাল তৃর্য-সহ আরো অনেকে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: August 14, 2025 | সময়: 5:46 pm | Daily Sunshine