সর্বশেষ সংবাদ :

বাঘায় চোর-সহ দু’জন ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা থানা পুলিশ চুরির মামলায় একজন চোর-সহ চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে। অভিযুক্ত আসামীর নাম মোঃ জনি আলম। একই সাথে চলমান মামলায় ওয়ারেন্টভুক্ত মোঃ ইমরান আলী এবং মোঃ মিলন আলী নামে আরো দু’জন আসামীকে গ্রেফতার করেছেন।

রবিবার(১০ আগষ্ট)রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা গেছে, রবিবার রাতে বিশেষ অভিযানে গৃহ চুরি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত পেশাদার চোর মোঃ জনি আলম (৩৬)কে চুরি যাওয়া মোবাইল সেট ও নগদ টাকা-সহ আড়ানী এলাকা থেকে তাকে গ্রেতার করা হয়।

অপর দিকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান ওরুপে মারুফ হোসেন(৩৫)কে বড় ছয়খুটি থেকে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিলন(২৭)কে আড়ানী নুরনগর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম. আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, অত্র এলাকায় মাদক-সহ যে কোন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে ।

নুরুজ্জামান /শামি

 


প্রকাশিত: August 11, 2025 | সময়: 5:32 pm | Daily Sunshine

আরও খবর