, , ।
যবিপ্রবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে ৩ আগষ্ট যা চলবে আগামী ৭ আগষ্ট পর্যন্ত।এই পরিপ্রেক্ষিতে নব্য ভর্তিপ্রার্থীদের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র। সংগঠনটি তথ্য সহায়তার পাশাপাশি আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দিচ্ছেন খাবার পানি,কলম,চকলেট ও আবাসন সহায়তা সহ নানা ধরনের মানবিক সহায়তা ।
গত রবিবার(৩ আগস্ট)সকাল ৯টা থেকে ভর্তিপার্থীদের সহায়তা দেয়ার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের নিচতলায় বুথ বসিয়ে এ সেবা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা।
এ বিষয়ে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো.সুমন আলী বলেন,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে ১ম দিন থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট, কলম বিতরণ এছাড়া শিক্ষার্থী অভিভাবক দের জন্য অগ্রিম আবাসন ব্যবস্থা দিয়ে সার্বক্ষণিক পাশে আছে আমাদের এই সংগঠনটি।আমরা আমাদের এই সেবা আরো দুইদিন অর্থাৎ ভর্তির শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন,আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে যাওয়া,মাদকের যাবতীয় বিষয় সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা।
এ বিষয়ে রসায়ন বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থী হাসান আলী বলেন,নতুন পরিবেশে এসে এমন সহযোগিতা পাওয়াটা সত্যিই আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। ভর্তি সংক্রান্ত তথ্যের পাশাপাশি ছোটখাটো জিনিসেও যেভাবে পাশে দাঁড়িয়েছে এন্টি ড্রাগ সোসাইটি, তা সত্যিই প্রশংসনীয়।
এছাড়াও খুলনাগামী ভর্তিচ্ছু শিক্ষার্থীর একজন অভিভাবক বলেন,”ভর্তির সময় সন্তানের পাশে বিশ্ববিদ্যালয়ের এমন একটি সংগঠনকে পেয়ে খুব ভালো লাগছে। পানির বোতল থেকে শুরু করে আবাসনের সাহায্য—সবকিছুতেই তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছে।তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো তারা যেন একদিন অনেক বড় হয়।”
তারেক/শামি