সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় নিজ বাড়িতে সাপের কামড়ে হাজীর মৃত্যু

ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল:

রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়িতে  সাপের কামড়ে শুকুর আলী (৫৫) নামের এক হাজী মারা গেছেন। তার পিতার নাম মৃত, তছির উদ্দিন। বাড়ি উপজেলার হাড়োখালি গ্রামে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১ টার সময় ওই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায় যে, গতকাল মঙ্গলবার রাত ১১ টার সময়, সাপের কামড়ে নিহত আলহাজ্ব শুকুর আলীর স্ত্রী তাদের বাড়ির মধ্যে হাঁস-মুরগীর ছোট খুপড়ি ঘরের মুখ বন্ধ করতে গিয়ে সেখানে বিষধর গোখরা সাপ দেখতে পায়। পরে তার স্বামী সেখানে সাপটিকে মারতে যায়। এবং বাড়িতে থাকা ভারি লাঠি দিয়ে শুকুর আলী সাপটিকে আঘাত করেন। সেসময় ওই শুকুর আলীকে অজান্তে হাতে কামড় দেয়। সাপে কামড়ালেও তখন সে বুঝতে পারে না। পরে যখন শরীরের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয় সে সময় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে তার ভাতিজা  হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১১ টার সময় আমার চাচার বাসা সাপ বের হয়, চাচী দেখতে পেয়ে চাচাকে খবর দিলে সেই সব চাচা মারতে যায়। তখন সাপ উল্টো চাচার হাতে কামড় দিলে চাচা বুঝতে পারে না। চাচা যখন অসুস্থ হয়ে পড়ে ঠিক তখন আমরা সবাই বুঝতে পেরে, মেডিকেলে নেওয়া হলে মেডিকেলে ডাক্তার বলে দেয় চাচা মারা গেছে।

সাপে কেটে মারা যাওয়া শুকুর আলীর আরো কয়েকজন আত্মীয়-স্বজন বলেন, লোকটা অনেক ভালো ছিল, কালকেও এশার নামাজ পড়েছে অনেকের সাথে। এভাবে মারা যাবে আমরা কেউ ভাবতে পারেনি।

ইমাম /শামি


প্রকাশিত: July 30, 2025 | সময়: 7:15 pm | Daily Sunshine

আরও খবর