সর্বশেষ সংবাদ :

সাংবাদিক সংস্থা বদলগাছী’র সভাপতি শহীদুল, সম্পাদক ফিরোজ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে সংস্থার অস্থায়ী কার্যালয়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

সাবেক সহ-সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশোধিত দ্বি-বার্ষিক চূড়ান্ত কার্যকরী কমিটি গঠনে প্রতিটি পদের জন্য মনোনয়ন পত্র আহবান করা হয়। এতে কোনও পদেই একাধিক প্রার্থী না থাকায় সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ আশিক, অর্থ সম্পাদক মো. রুবেল হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম’সহ ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রানা হামিদ /শামি


প্রকাশিত: July 18, 2025 | সময়: 7:39 pm | Daily Sunshine