সর্বশেষ সংবাদ :

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত -৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৩ জন মারা গিয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

 

আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

এ বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 17, 2024 | সময়: 4:53 pm | Daily Sunshine