সর্বশেষ সংবাদ :

নাচোলে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহি অফিসার কামাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভায় জুলাই শহিদদের উপর আলোচনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ডলার /শামি


প্রকাশিত: July 16, 2025 | সময়: 11:40 pm | Daily Sunshine

আরও খবর