সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপি’র উদ্যোগে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ 

অলিউল হক ডলার, নাচোল:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে কাজ করার প্রত্যয়ে লিফলেট বিতরণ করা হয়।

সোমবার বিকেল ৫টায় নাচোল ফুরশেদ পুর বিরেন বাজার, চাঁনপাড়া, খোলসীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন।

এছাড়া আরো বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী মেম্বার,অর্থ সম্পাদক আব্দুর রহিম, ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা মানিরুল ইসলাম,আব্দুল আওয়াল, আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ সাকিব, নাচোল সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অলিউল হক/শামি


প্রকাশিত: July 16, 2025 | সময়: 12:29 am | Daily Sunshine