, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন কাজী আব্দুর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়। বুধবার রাকাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাকাব জানায়, এর আগে কাজী আব্দুর রহমান অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। রূপালী ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি ব্যাংকের একাধিক শাখার শাখা প্রধান; কর্পোরেট শাখা প্রধান; প্রিন্সিপাল শাখা প্রধান এবং জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্বাবিদ্যালয় হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস।
কাজী আব্দুর রহমান বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা গ্রামে।