সর্বশেষ সংবাদ :

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন -অর্থ উ-প-দে-ষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সামাজিক যোগা-যোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, এটা যেভাবে চলছে এতে তো কোনো সমস্যা নেই। এক হাজার টাকা বাতিলের বিষয়ে আমার দিক থেকে কোনো কথা নেই।

 

আজ মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

 

 

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, ১ হাজার টাকা মূল্য মানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা সম্পন্ন গুজব।

 

 

কেন্দ্রীয় ব্যাংকের প্রসঙ্গ তুলে ধরে সাংবাদিকরা এ বিষয়ে অর্থ উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। তারা যদি এই কথা জানিয়ে থাকে, তাহলে তো এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নেয়। এটা যেভাবে চলছে, সেভাবেই চলবে।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 20, 2024 | সময়: 3:21 pm | Daily Sunshine