, , ।
স্টাফ রিপোর্টার তানোর :
রাজশাহী তানোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহামেদ। তানোর পৌরসভার আয়োজনে মঙ্গলবার বেলা ১৩ টার দিকে তানোর পৌরসভার হলরুমে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর পৌরসভার প্রশাসক লিয়াকত সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহামেদ।
এ সময় তারের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তানোর পৌর এলাকার মোট ৯০০ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে পৌরসভা পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিস ও তানোর ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন।
টিপু সুলতান /শামি