সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে চলাচলের রাস্তা নিয়ে জটিলতা 

পাঁচবিবি প্রতিনিধি :
‎জয়পুরহাটের পাঁচবিবির ভালুকগাড়ি যাতায়াতের রাস্তার জায়গা জবর দখলকে কেন্দ্র করে মামলা হামলায় অতিষ্ঠ আতোয়ারের পরিবার। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। বিচার না পেলে দেশান্তর হওয়ার আক্ষেপ প্রকাশ করে পরিবারটি।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, ‎উপজেলার ভালুকগাড়ি গ্রামের মৃত আফতাবের পুত্র আতোয়ারের সম্পত্তি বলতে শুধুই বাড়ির ভিটে। সেখানেই পরিবার নিয়ে বসবাস করছে দীর্ঘকাল ধরে। তার বাড়ির সামনের রাস্তাটি যদিও নকশায় নেই।  গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে ৩ ফিট ছেড়ে বাড়ি করলেও গ্রামবাসী তা মানে না। এই রাস্তা রাস্তা করে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। অনেক টাকা খরচ করতে হয়েছে মামলা লড়তে।
গত সোমবার স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে সরকারি আমীন দ্বারা মেপে ৭ ফিট প্রশস্ত রাস্তা বের করে খুঁটি দেওয়া হয়। এতে করে আতোয়ারের বাড়ির সীমানা প্রাচীর ও দরজা ভেঙ্গে যাচ্ছে বলে তিনি আপত্তি করেন। ‎অপরদিকে আফজাল মনিরুজ্জামান বলেন, তাদের সম্পত্তি ১৯ শতক তাদের জমি কম থাকলে আমরা পুরে দিব।
স্থানীয়‎ ইউপি সদস্য মোঃ একরামুল হক বলেন, রাস্তার জায়গাকে কেন্দ্র করে দীর্ঘ ৪-৫ বছর ধরে দু’পক্ষের মধ্যে গন্ডগোল। গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে ওসি সাহেব উভয় পক্ষকে বৈঠক করেন। থানা পুলিশের নির্দেশে পরিষদের আমিন দ্বারা মাপযোগ করে সীমানা নির্ধারণ করে দিয়েছি।
সানশাইন /শামি

প্রকাশিত: July 15, 2025 | সময়: 7:25 pm | Daily Sunshine