, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা থানা পুলিশ নিয়মিত চুরি মামলা-সহ দু’জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তিনটি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করেন।
অভিযুক্তরা হলো : ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবির হোসেন (৪৫), পিতা মোঃ আব্দুল খালেক প্রামাণিক, গ্রাম বাউসা হেদাতিপাড়া ও মোঃ তছিকুল ইসলাম, পিতা মোঃ ময়েন উদ্দিন, গ্রাম কেশবপুর। অপর দিয়ে নিয়মিত চুরির সঙ্গে সম্পৃক্ত মোঃ রুবেল(২৭), পিতা- রমু , গ্রাম দীঘা হাজিপাড়া তাকেও গ্রেফতার করেন পুলিশ ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের সোববার রাতে গ্রেফতার করা হয়েছে। অত:পর মঙ্গলবার সকালে বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।
নুরুজ্জামান /শামি