সর্বশেষ সংবাদ :

নগরীতে বিএমডিএ’র সাবেক চেয়ারম্যানের স্মরণে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম রূপকার, সফল নির্বাহী পরিচালক ও মাননীয় চেয়ারম্যান দেশের কৃতি সন্তান ড এম আসাদুজ্জামান এর মরণোত্তর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আয়োজনে মরণোত্তর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন অ্যাডল. প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন এসিইপ্রকৌশলী আবু তালেব ভূঁইয়া, এবং বিএমডিএ প্রাক্তন সচিব প্রকৌশলী আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন প্রাক্তন সেক্রেটারি প্রকৌশলী শরীফুল হক, রকিমোজ্জামান, আশরাফ আলী, বিএমডিএ প্রাক্তন এক্সেন আকবর আলী, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। “ডঃ এম আসাদ উজ জামানের স্মৃতি” শীর্ষক আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মোঃ আশরাফ আলী। এ অনুষ্ঠানে তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ এবং তাদের সন্তানরাও উপস্থিত ছিলেন।
নগরীতে বিএমডিএ’র সাবেক


প্রকাশিত: July 5, 2025 | সময়: 2:54 am | সুমন শেখ

আরও খবর