, , ।
জয়পুরহাট প্রতিনিধি: এইচএসসি পরীক্ষর্থীদের পরীক্ষা উপকরণ বিতরণের সময় ফ্যাসিস্ট সমর্থিত শিক্ষক দ্বারা ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ছাত্রদলের প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান পিনু। তিনি মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বলে জানাগেছে।
এসময় জেলার মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজে শাখার সভাপতি আরিফ হোসেন ইলিয়াছের সভাপতিত্বে বক্তব্য রাখেন দোগাছী ছাত্রদলের সভাপতি সোহান কবির, কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালমান চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনু ফ্যাসিস্ট দলের ইশারায় এইচএসসি পরীক্ষর্থীদের পরীক্ষা উপকরণ বিতরণের সময় ছাত্রদলের উপর বর্বর হামলা চালিয়েছেন। অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষী শিক্ষকের শাস্তির দাবি জানান।