সর্বশেষ সংবাদ :

প্রধান উপদেষ্টাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

সানশাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রেসসচিব শফিকুল আলম।
পোস্টে তিনি লিখেছেন, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ১৫ মিনিটব্যাপী এ আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।


প্রকাশিত: July 1, 2025 | সময়: 4:25 am | সুমন শেখ

আরও খবর